Onion: ঝাঁঝালো দামে পেঁয়াজ কিনতে হবে আপনাকেও, কবে থেকে জানুন?

আগামী কয়েক দিনের মধ্যে টমেটোর মত দাম বাড়বে পেঁয়াজের (Onion prices)। চাহিদার সঙ্গে জোগানের আনুপাতিক হার না মেলার ফলে চলতি মাসের শেষের দিকে পেঁয়াজের দাম বৃদ্ধি পাবে। একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে আগামী মাসে ১ কেজি পেঁয়াজের দাম হতে পারে ৬০ থেকে ৭০ টাকা।

ক্রিসিল মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্সসের রিপোর্ট অনুযায়ী, পেঁয়াজের চাহিদা ও জোগানের পার্থক্যের জেরে এমটা হতে পারে। এবং সেপ্টেম্বরের শুরু থেকেই খুচরো বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাবে। ওই রিপোর্টে এও বলা হয়েছে, রবি মরশুমের পেঁয়াজ সাধারণত যতদিন ভালো থাকে, বর্তমান সময়ে সেটার মেয়াদ এক থেকে দু'মাস কমে গিয়েছে। এর ফলে কৃষকরা  আতঙ্কে পড়ে ফেব্রুয়ারি ও মার্চের মধ্যেই মুড়িয়ে পেঁয়াজ বিক্রি করে দিয়েছে। যার জেরে নির্ধারিত সময়ের আগেই জোগান কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


ক্রিসিলের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে বাজারে নতুন পেঁয়াজ আসতে শুরু করবে। ওই সময় থেকে পেঁয়াজের দাম কমতে শুরু হবে। ২০২০ সালে পেঁয়াজের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছিলো, এবার সেই সম্ভাবনাটা থাকছে না। এবার পেঁয়াজের ফলন গত বছরের তুলনায় ৫ শতাংশ কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এবছর পেঁয়াজের বড় কোনও ঘাটতি হবে না বলে আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। পেঁয়াজের ফলন নির্ভর করছে অগাস্ট ও সেপ্টেম্বরের বৃষ্টিপাতের ওপরে।
 

 


Post a Comment

0 Comments