ভরা শ্রাবণে রিমঝিম বৃষ্টি হলেও মলিন হয়ে যায়নি আর্দ্রতাজনিত অস্বস্তি। আবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম, যার জেরে অস্বস্তিতে ভুগতে হবে বঙ্গবাসীকে। এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather report)।
আজ শনিবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। মঙ্গলবার থেকে কিছুটা কমবে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।এছাড়াও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভানা রয়েছে আগামী তিন দিন। রবিবার ভারী বৃষ্টিতে ভিজতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার।কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯২ শতাংশ।আজ থেকে মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করবে। অক্ষরেখার পশ্চিমাংশ স্বাভাবিক অবস্থানে ফিরেছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। অক্ষরেখার পুবের অংশ অবস্থান বদল করবে ৬ অগাস্ট অর্থাৎ রবিবার। আগামী তিন দিনে মৌসুমী অক্ষরেখার পূর্বাংশে ধীরে ধীরে উত্তর দিকে এগোবে।




0 Comments