বিজেপি যুব মোর্চার মিছিল ঘিরে রণক্ষেত্র কোচবিহার

প্রতিবাদ বিক্ষোভ চলছেই। কিন্তু ধর্ষণ করে খুনের মত ঘটনা থেকে শুরু করে নারী নির্যাতন থামছে কই। মনিপুর থেকে মালদহ, রাজস্থান থেকে খাপাইডাঙ্গা ছবিটা ঠিক একই রকম। সংসদে যখন নিজেদের পিঠ বাঁচাতে হাস্যকরভাবে শাসক না বিরোধী কাদের রাজ্যে ধর্ষনের হার বেশি তার পরিসংখ্যান দেওয়া হচ্ছে। আর ঠিক তখনই কোচবিহারের খাপাইডাঙায় এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হচ্ছে।

এদিন এরই প্রতিবাদে অভিযুক্তদের ফাঁসির দাবিতে কোচবিহারের police সুপারের দপ্তর ঘেরাও এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চা।পুলিশ বেরিকেট দিয়ে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করলে ধুম-ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় যুব মোর্চার কর্মীদের। অবশেষে পুলিশের দ্বারা বাধা প্রাপ্ত হয়ে পুলিশ সুপারের দপ্তরের সামনে অবস্থানে বসে পড়েন যুব মোর্চা এবং মহিলা মোর্চার সদস্যরা।

 


Post a Comment

0 Comments