নারী নেতৃত্বে ভারত পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে :PM Modi

 

জি ২০ সামিটের মঞ্চে নারীর উন্নয়নকে সামনে রেখে বার্তা দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘নারীর উন্নয়ন যে বিশ্বের উন্নয়ন’ সে কথা তুলে ধরলেন তিনি। তিনি নারীদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বললেন, নারীর উন্নয়নই সমগ্র বিশ্বের উন্নয়ন।

ভারতের জি-২০ সামিটে নারীর ক্ষমতায়ন নিয়ে গুজরাতের গান্ধীনগরে মন্ত্রিপর্যায়ের সম্মেলন নারী শিক্ষা ও নারী উন্নয়ন নিয়ে একাধিক বার্তা দিয়েছেন। এদিন নারীর ক্ষমতায়ণের কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কথা তুলে ধরেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রীস্তরীয় সম্মেলনে ভিডিওর মাধ্যমে ভাষণ দেন। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমাদের অনুপ্রেরণা। সাধারণ তফসিলি পরিবার থেকে এসে তিনি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক।”

আমাদের দেশের নারীরা অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশ উন্নয়ন-সহ সর্বক্ষেত্রে মহিলাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অতিমারী প্রসঙ্গ তুলে এনে বলেন, মহিলারাও দেশের কঠিন সময়ে সকলের সঙ্গে একযোগে কাজ করেছেন। করোনাকালে ৮০ শতাংশ মহিলা জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন। এদিন লিঙ্গ বৈষম্য দূর করে নারীর নেতৃত্বে উন্নয়নের গতি কীভাবে ত্বরান্বিত করা যায়, সে সম্পর্কেও আলোচনা করা হয়। নারীর উন্নয়ন থেকে নারীর নেতৃত্বে উন্নয়ন, এই মন্ত্রকে সামনে রেখে ভারত এক উল্লেখযোগ্য পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে।

 


Post a Comment

0 Comments