বাবু কহিলেন বুঝেছো উপেন, এ জমি লইব কিনে! কিন্তু উত্তরে যদি এমনটাই শোনা যায়, এ জমি বাপের না দাপের তবে আগুন জ্বলবেই এ আর বলতে! পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিন ২৪ পরগণার সীমান্ত লাগোয়া সেই ভাঙড়ে কিছুতেই আগুন নিভছে না।
বিগত সরকারের শাসনের ৩৪ বছরেরও বেশি সময় এই ভাঙরের মাটির অধিকার হারাতে শুরু করেছিলেন ভূমিপুত্ররা। এর পর শাসন ক্ষমতা বদলালে গোটা রাজ্যের প্রতিকূল পরিস্থিতির মত এই অঞ্চল আরও লাগামহীন হয়ে পরে। ভাঙড়ের ভৌগলিক অবস্থান ঠিক এমনটাই তাতে প্রতিবেশী দেশের সঙ্গে সহজেই সীমাহীন সক্ষতা তৈরি করা সম্ভব। আর তেমনটাই হয়ে চলেছে নিয়মকে তোয়াক্কা না করে।
দেখুন ভিডিওটিঃ
ফলে দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে সহজেই মাদক দ্রব্য আর বেআইনি অস্ত্রের চোরা চালান কারিদের অবাধ ভূমি হয়ে উঠেছে। বিরোধীদের বারবার অভিযোগ এমন তথ্য উঠে আসার পরেও বাম তৃণমুল সরকার কোনো ভাবেই নাকি সজাগ হয়নি। এবছরের পঞ্চায়েত নির্বাচনে আগে থেকেই উতপ্ত ভাঙড়ে ঘি পড়েছে। কারন একটাই ক্ষমতা দখলের রাজনীতি। পাশাপাশি কালো টাকার অবাধ যোগান আর ব্যবহার। সঙ্গে অশিক্ষার সুযোগ।
গত দুই দশকেরও বেশি সময় পরিসংখ্যান বলছে ভূমিপুত্ররা জমির দাবিদাওয়া চড়া দামে বিক্রি করে অন্যত্র চলে যাওয়ায় অনুপ্রবেশকারিদের বাড়তি সুযোগ মিলেছে ওই জমি কিনে এ রাজ্যে তথা দেশের নাগরিকত্ব সহজে হাতিয়ে নেওয়ার। গত দুই দশকে ভাঙড়ের উন্নয়নের তালিকায় সরকারি প্রকল্প একাধিক ঘোষণা হলেও আদৌ হাল ফিরেছে কি? এমনটাই প্রশ্ন তুলছেন বিরোধীরা। এখানেই শেষ নয়, বেশ কয়েক দশকে জমির কালো বাজারি যেমন চলেছে, তেমনই ভোট ব্যাঙ্কের রাজনীতিকে প্রাধান্য দিতে গিয়ে তিন তিনটি বিধানসভাসহ হাড়োয়া বসিরহাটে শিক্ষা কিংবা স্বাস্থের দিকে নজর পড়েছে কই।
বর্তমানে শাসক গোষ্ঠীর গোষ্ঠী কোন্দল, গত বাম জামানার অবিসাংবাদি নেতা রেজ্জাক মোল্লার অবস্থান ও সমীকরণ আর বর্তমানের নয়া প্রজন্মের নয়া রাজনৈতিক সমীকরণের নয়া নেতা নৌসাদ সিদ্দিকি একের পর এক পদক্ষেপেই গোটা ভাঙড় জুড়ে এমন অস্থিরতা। পশ্চিমবঙ্গের এই অঞ্চলটি যেন একটা বিচ্ছিন্ন দ্বীপ। যেখানে রাশ টানতে বারবার শাসক দলকে সিদ্ধান্ত নিতে নিজেদেরকেই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।
ভোট ব্যাঙ্কের রাজনীতিতে পিছু হটতে হচ্ছে তাদের। ইতিমধ্যে কলকাতা পুলিশের আওতায় এই গোটা অঞ্চলকে আনার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁকে সাধুবাদ জানালেও এমন সিদ্ধান্ত যে ভাঙড়ের মানুষের অনুকূলে নয় তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি।১৪৪ ধারা উঠে যাওয়ার পরেও ফের বারুদের স্তূপ উদ্ধার, একটাই প্রশ্নকে সামনে এনে দেয় আর কতটা জ্বললে ভাঙড় শান্ত হবে শেষে।

0 Comments