উলুবেড়িয়ার BDO’র কপালে সাসপেনশনই চূড়ান্ত

 


CPM পার্থীর মনোনয়ন পত্র বিকৃতি কারায় BDO ও SDO উপর অভিযোগ ওঠে। উলুবেড়িয়া ১ নং ব্লকের বহিরা গ্রাম পঞ্চায়েতের ১ নং আসনের CPM প্রার্থী কাশ্মীরা বেগম মনোনয়ন পত্র বিকৃতি করার অভিযোগ জানায়। ওই অভিযোগের ভিত্তিতে বিচারপতি অমৃতা সিনহা উলুবেড়িয়ার SDO শমীক কুমার ঘোষ ও BDO নীলাদ্রি শেখর দে সহ এক আধিকারিককে সাসপেন্ড করার সুপারিশ করেছিলেন। বিচারপতির নির্দেশের পর গতকাল অর্থাৎ মঙ্গলবার উলুবেড়িয়ার সৌম্য
চট্টোপাধ্যায় এসডিও পদে ও সুদীপ দত্ত উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও পদের দায়িত্বভার গ্রহণ করলেন।

এই প্রসঙ্গে কাশ্মীরা বলেন 'আদালতের উপর আমার আস্থা আছে। আদালত থেকে আমি ন্যায় বিচার পেয়েছি। আদালত সর্বদা ন্যায়ের পক্ষে থাকে অন্যায়ের পক্ষে থাকে না। সেই কারণে আমার আশা করব আগামী দিনেও আমি ন্যায় বিচারটাই পাব।

তবে বিচারপতি সিনহার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছেন প্রাক্তন বিডিও নীলাদ্রি শেখর দে। যদিও ডিভিশন বেঞ্চ তার আবেদন সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠিয়ে দিয়েছেন।

ঠিক যে কারনে বিডিও ও এসডিও-র উপর অভিযোগঃ

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন বাতিলের সুর চড়িয়েছেন সিপিএম  প্রার্থী কাশ্মীরা বেগম। তিনি  অভিযোগ করেন ইচ্ছাকৃতভাবে তার জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। তাঁর কথায়, 'আমার ওবিসি সার্টিফিকেট সরিয়ে দিয়ে বলা হয়েছিল আমি জাতির সংশাপত্র  জমা দিইনি। কিন্তু আমার কাছে প্রমাণ ছিল। আমি সঠিক সময়ের মধ্যে ওই সার্টিফিকেট জমা দিয়েছি। যার জেরে এই অভিযোগ করেন CPM পার্থী। 

 

 


Post a Comment

0 Comments