বৃষ্টি হলেই ক্লাস বন্ধ স্কুলে, কারন জানলে অবাক হবেন…

 

স্কুল ঘরে এক হাঁটু জল। পড়াশুনো সিকেয় উঠেছে পড়ুয়াদের। প্রতিবাদে রাস্তা অবরোধ ছাত্র-ছাত্রীদের। ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালী থানার অন্তর্গত হাঁসখালি হাই স্কুলের। জল নিকাশি ব্যবস্থা খুবই দুর্বল এখানে। একটু বৃষ্টি হলেই ক্লাস বন্ধ রাখতে বাধ্য হয় শিক্ষকরা। স্কুল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি ।

স্কুল ঘরে জল পড়াশুনা বন্ধ রাস্তা অবরোধ ছাত্র-ছাত্রীদের। স্কুল চত্বরে জল নিকাশি ব্যবস্থা খুবই দুর্বল হওয়ায় এখানে একটু বৃষ্টি হলেই ক্লাস বন্ধ রাখতে বাধ্য হয় শিক্ষকরা। প্রশাসনকে স্কুল কর্তৃপক্ষ বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। এদিন ছাত্র-ছাত্রীরা বলেন, “একটু জল হলেই ক্লাসরুমে প্রবেশ করে জল। ক্লাসরুমে জল প্রবেশ করে ফলে বেশিরভাগ দিনেই স্কুল ছুটি হয়ে যায়।“

দেখুন ভিডিওঃ 


বর্ষার মরশুমে বৃষ্টি তো হবেই কিন্তু
স্কুল বন্ধ হওয়াই ছাত্র-ছাত্রীদের পঠন পাঠানের বেহাল দশা। গতকাল রাত্রে বৃষ্টি হতেই একই অবস্থা হওয়ায় আজ স্কুলের ছাত্র-ছাত্রীরা রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত নেয়। হাঁসখালি কৃষ্ণনগর রোড অবরোধ ছাত্র-ছাত্রীদের। আবার জুলায়ের শুরুতেই হাঁসখালি ব্লকের ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। যে কারনে চিন্তার ভাঁজ পড়েছে শিক্ষক থেকে পড়ুয়াদের কপালে। তবে এখন দেখার পড়ুয়াদের এই প্রতিবাদে প্রশাসন কতটা পদক্ষেপ করে?

 

Post a Comment

0 Comments