বেসরকারি
লজে মধুচক্রের আসরে হানা দিল পুলিশ। যে লজে দীর্ঘদিন ধরে চলত মধুচক্র। এবার ওই লজ থেকেই
এক মহিলা সহ হাতেনাতে ধরা পরল তৃণমূল নেতা অসিত ঘোষ। তিনি শান্তিপুর ব্লকের তৃণমূলের
এডভাইজার কমিটির সদস্য ছিলেন। গোপন সূত্রের খবর পেয়ে একটি বেসরকারি লজ থেকে তাদের
আটক করে পুলিশ বাহিনী। প্রশাসন সূত্রে খবর নদীয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকার
একটি বেসরকারি লজে দীর্ঘদিন ধরেই মধুচক্রের আসর বসতো। এবার সেই সূত্র ধরে এদিন দুপুরে
ওই লজে হানা দেয় শান্তিপুর থানার পুলিশ। সেখানেই অর্ধনগ্ন অবস্থায় তৃণমূল নেতা সহ
মহিলাদের দেখা যায়। এবং হাতে নাতে তাদের ধরে ফেলে পুলিশ। এরপরই তাদের আটক করে থানায়
নিয়ে আসে। অভিযুক্ত তৃণমূল নেতা অসিত ঘোষ শান্তিপুর থানার ফুলিয়া এলাকার দাপুটে তৃণমূল
নেতা হিসেবে পরিচিত।
আরও পড়ুনঃ
বৃষ্টি হলেই ক্লাস বন্ধ স্কুলে, কারন জানলে অবাক হবেন…
গোটা ঘটনা
তীব্র নিন্দা জানিয়ে নদীয়া দক্ষিণের বিজেপি সম্পাদক ডক্টর সোমনাথ কর বলেন,“গোটা
বাংলার পরিবেশকে নষ্ট করছে রাজ্যের শাসক দল। চুলাই মদের ঠেক, প্রশাসনের নজরদারিতে রমরমিয়ে
চলছে বেআইনি ব্যবসা। বাংলার যে সংস্কৃতি কৃষ্টি সব পথে নামিয়ে এনেছে তৃণমূল। আর তৃণমূলের
এটাই কালচার। পাশাপাশি তিনি বলেন অবিলম্বে গোটা সমাজের মানুষকে এই সরকারের বিরুদ্ধে
পথে নামতে হবে, না হলে গোটা রাজ্যটাই ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাবে।“
তবে এই বিষয়ে
কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূলের। অন্যদিকে ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর
থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে উঠে এসেছে
নিন্দার ঝড়।

0 Comments