কয়েক বছর আগেও লক্ষী পুজোর আগের দিন প্রতিটা
ঘরে ঘরে বিভিন্ন ধরনের নাড়ু বানাতে বসতেন
মা-দিদি-বৌদিরা। নারকেল মালা কুরতে কুরতে হাত অবশ হয়ে আসত। তাই পালা করে চলত
নারকেল কোরা।
কিন্তু সেগুলো আজ অতীত এখন আর কেউ বাড়ির প্রতি
ভরসা করে না। তাই ঝামেলা এড়াতে রেডিমেড নাড়ুর দিকে ঝুঁকছে আমজনতা। এখন
লক্ষ্মীপুজো উপলক্ষে মিষ্টির দোকানগুলিতে এখন নারকেল নাড়ু বানানো হয়। পাড়ার মোড়
হোক বা নামকরা মিষ্টি দোকান সব জায়গায় এখন নাড়কেল নাড়ু মেলে। পাঁচ থেকে পনেরো টাকা
বিভিন্ন দামে বিভিন্ন আকারের নাড়ু মিলছে দোকানে দোকানে। পুজো উপলক্ষে অলিগলিতে
অনেক ছোট ছোট দোকান বসে। গুড় দিয়ে পাকানো মুড়ি, মুকড়ির পাশাপাশি তিলের নাড়ু, নারকেল নাড়ুও শুরু করে নানা রকম পদের পশরা মেলে।
সবেমাত্র শেষ হয়েছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো।আর
এবার বাঙালি মেতেছে লক্ষ্মী পুজোতে।শনিবার বাঙালির ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজোর
আরাধনা তোড়জোড় চলছে জোর কদমে।
সাবেকি প্রথা মেনে লক্ষ্মী পূজার আয়োজন করে
প্রতিটি ঘরের লক্ষীরা। আর লক্ষী পূজা মানেই
বিভিন্ন ধরনের নাড়ুর পদের ব্যবস্থা করা।কথিত আছে নাড়ু ছাড়া নাকি লক্ষ্ণীপুজো
অসমাপ্ত থেকে যায়।
কয়েক বছর আগেও কোজাগরী লক্ষ্মী পুজোর কয়েক দিন আগে থেকেই বাড়ির
মহিলারা বাড়িতে হরেক রকম নাড়ু তৈরির কাজে মেতে উঠতেন।তবে বর্তমানে মানুষ অনেক বেশি অলস হয়ে পড়েছে।তাই কষ্ট করে হরেক রকমের নাড়ু তৈরির ঝক্কি নিতে চান না অধিকাংশ
বাড়ির মহিলারাই।লক্ষ্মীর পুজোয় নাড়ু তো দিতেই হয়,
কিন্তু তার জন্য সময় বার করবে কে? তাই দোকানের নাড়ুই এখন ভরসা।
এ প্রসঙ্গে নাড়ু কিনতে আসা ক্রেতা অমিত মণ্ডল
বলেন, বাড়িতে নাড়ু বানালে তো খুব ভাল হয়। কিন্তু বানানোর লোক কই। তিনি বলেন, ‘‘মায়ের বয়স
হয়েছে। তাই স্ত্রী একা হাতে সামলাতে পারবে কি না সেই ভয়ে এগোয় না। তাই দোকানের
নাড়ুই ভরসা।

0 Comments